ফায়ারফক্সে পুরোনো অ্যাডঅনের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) নানা কারণে হালনাগাদ করা হয়। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের কিছু কিছু প্রেগ্রাম (অ্যাডঅন) নিষ্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি অ্যাডঅনের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাডঅন নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন। এর পর ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন হালনাগাদ করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো অ্যাডঅন ব্যবহার করা যাবে। খালেদ মাহমুদ খান