ফায়ারফক্সে ফেসবুকের হালনাগাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের সাহায্যে চাইলে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের হালনাগাদ তথ্য (নোটিফিকেশন) জানতে পারেন। এ জন্য আপনার ফেসবুক টুলবার নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন) লাগবে। এই প্রোগামটি https://addons. mozilla.org/en-US/firefox/addon/3794 ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। লক্ষ করুন, ব্রাউজারের ঠিকানা লেখার জায়গার নিচে নতুন একটি টুলবার এসেছে। ডানপাশের Log in to facebook অপশন থেকে ফেসবুকে লগ-ইন করে নিন। এরপর অন্য কোনো সাইটে প্রবেশ করলেও ফেসবুকে আপনার প্রোফাইলের সর্বশেষ হালনাগাদ তথ্য ওপরের টুলবারে দেখতে পারবেন। কোন কোন তথ্য আপনি স্বয়ংক্রিয়ভাবে জানতে চান তা আপনি নিজেই ঠিক করে নিতে পারেন। এ জন্য Tools/addon/extensions/ facebook toolbar/option-এ গিয়ে যে তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ জানতে চান তাতে টিক চিহ্ন দিন। —খালেদ মাহমুদ খান