প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সে নানা কারণে আমরা হালনাগাদ করে থাকি। কিন্তু হালনাগাদ করার ফলে অনেক সময় পুরোনো ব্রাউজারের কিছু কিছু অ্যাড-অনস নিষ্ক্রিয় থাকে। ‘কম্প্যাবিলিটি রিপোর্টার’ নামের একটি অ্যাড-অনসের সাহায্যে ইচ্ছে করলে আপনি ব্যবহারের অনুপযোগী অ্যাড-অনস নতুন ব্রাউজারে ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে অ্যাড-অনসটি https:// addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এরপর ফায়ারফক্স আবার চালু (রিস্টার্ট) করুন। এখন আপডেট করা ফায়ারফক্সে পুরোনো ব্রাউজারের যেকোনো অ্যাড-অনস ব্যবহার করা যাবে। —খালেদ মাহমুদ খান