ফায়ারফক্সে সবসময় জিমেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইলের কোনো সংযুক্তিতে ক্লিক করলে তা ডিফল্ট মেইল ক্লায়েন্টে (আগে থেকে নির্ধারণ করা ই-মেইল সেবা) খোলে। ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের জন্য জিমেইল সবসময় ব্যবহার করতে পারেন। অর্থাত্ জিমেইলকে মেইল ক্লায়েন্ট হিসেবে নির্ধারণকরে দিতে হবে।এজন্য জিমেইলে ঢুকে (সাইন-ইন) অ্যাক্সেস বারে নিচের সংকেত লিখতে হবে—javasctipt:window.navigator.register protocal Handler (“mailto”, “https://mail.google.com/mail/?extsre=mailto & url=%s”, Gmail’’)আর আপনি যদি নিজস্ব ডোমেইন ব্যবহার করতে চান তাহলে নিচের সংকেতটি হবে—javascript:window.navigator.register protocal Handler (mailto “https://mail,google. com/a/yourdomain.com/mail/? extsre=mailto & url=%s” “Gmail”)।এরপর এন্টার করতে হবে। ওপরে একটা বার্তা আসবে, যেখানে ডান দিক থেকে Add Application-এ ক্লিক করতে হবে। এবার যেকোনো মেইল লিংকে ক্লিক করতে হবে তাহলে Launch Application আসবে। এখান থেকে জিমেইল নির্বাচন করে নিচের Remember my choice for mailto links বক্সে টিক চিহ্ন বসিয়ে OK করুন।এবার Tools\options থেকে Applications ট্যাবে গিয়ে mail to অপশনের Application details নির্বাচন করতে হবে এবং সেই পৃষ্ঠা থেকে জিমেইল এবং অন্যান্য প্রোগ্রামগুলো মুছে দিতে হবে। —শান্তনু ঘোষ