ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সের ঠিকানা লেখার ঘরটাতে (অ্যাড্রেসবার) বিভিন্ন রঙ ব্যবহার করা যায় স্টাইলিশ নামের একটি বাড়তি প্রোগ্রাম দিয়ে।http://addons.mozilla.org/en-us/firefox/addon/2108 ঠিকানর ওয়েবসাইট থেকে স্টাইলিশ নামিয়ে নিতে (ডাউনলোড) হবে। এরপর ফায়ারফক্স চালু করুন।পছন্দের রঙ ও ধরন ঠিক করে http://userstyles.org/styles/8571 ঠিকানার সাইটে ঢুকতে হবে এবং load into the stylish বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স থেকে সেইভ করতে হবে। এই স্টাইল ফায়ারফক্স ছাড়াও থান্ডারবার্ড, ফ্লোক, মজিলা সুইট, সি মানকি এবং সংবার্ডে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী চাইলে স্টাইল পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারবেন। এ জন্য Tools/Add-ons ক্লিক করার পর Stylish-এর Options বাটনে আবার ক্লিক করুন।এখন Manage style উইন্ডোতে দেখুন ...style নামে একটি স্টাইল আছে। এটি নির্বাচন করে ওপরের Edit বাটনে ক্লিক করলে এডিটর খুলবে, যেখান থেকে ব্যবহারকারী বিভিন্ন রং পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া manage style উইন্ডো থেকে Write বাটনে ক্লিক করে নতুন স্টাইল তৈরি করতে পারবেন। —শান্তনু ঘোষ বাপ্পা