ফায়ারফক্সের নতুন সংস্করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সের পরীক্ষামূলক (বেটা) সংস্করণ বের হয়েছে। নতুন এই সংস্করণে প্রতিবারের মতোই অনেক নতুন সুবিধা যোগ হয়েছে। অন্য যেকোনো সংস্করণের চেয়ে এর নতুন চেহারা (ইন্টারফেস) অনেক বেশি সুন্দর। প্রথমবারের মতো ফায়ারফক্সে ‘ফায়ারফক্স বাটন’ নামে নতুন একটি সুবিধা যুক্ত করা হয়েছে। ব্রাউজারের একেবারে ওপরের বাম প্রান্তের এই ছোট্ট বোতাম থেকে খুব সহজেই পেজ সংরক্ষণ করা, লিংক পাঠানো, প্রিন্ট নেওয়া, বুকমার্ক ইত্যাদি এসব মেনুতে যাওয়া যাবে। সেই সঙ্গে প্রোগ্রাম (অ্যাড-অনস) নামিয়ে নিতেও এটি ব্যবহার করা যাবে। তবে এ সুবিধা শুধু উইন্ডোজ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়া যাবে মাউসের এক ক্লিকেই। মাল্টিপল ট্যাবের ক্ষেত্রে যুক্ত হয়েছে ‘ড্রাগ অ্যান্ড ড্রপ’ সুবিধা। পছন্দের অ্যাড-অন খোঁঁজার কাজটি করা যাবে ‘অ্যাড-অন ম্যানেজারের’ সাহায্যে। পরীক্ষামূলক এ সংস্করণে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ব্রাউজারের একেবারে ডান পাশের Feedback বাটনে ক্লিক করলে নতুন ট্যাব খুলবে, নতুন ট্যাবে আপনার পরামর্শ লিখে Submit Feedback-এ ক্লিক করে অভিযোগ বা পরামর্শ পাঠানো যাবে।পূর্ববর্তী সংস্করণে কোনো ওয়েবসাইট ভালোভাবে দেখা যেত, যা নতুন সংস্করণে ভালোভাবে দেখা যাচ্ছে না, তাও যানানো যাবে সহজে। পূর্ণাঙ্গ সংস্করণ আসার আগেই নতুন এই পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করে দেখুন। ১০.৫ মেগাবাইটের সংস্করনটি বিনা মূল্যে নামিয়ে নেওয়া যাবে www.mozilla.com/en-US/Firefox/beta ঠিকানা থেকে। —ফয়সাল হাসান