ফিচার ফোন ‘নকিয়া ১০৯’
এশিয়া, চীন ও ইউরোপে একসময় নকিয়ার ফিচার বা সাশ্রয়ী দামের মুঠোফোনের রমরমা ব্যবসা ছিল। সাশ্রয়ী অনেক স্মার্টফোনের ভিড়ে নকিয়ার ফিচার ফোনের ব্যবসা পড়তির দিকে। সম্প্রতি ফিচার ফোনে স্মার্টফোনের কিছু সুবিধা যুক্ত করে নতুন মডেলের মুঠোফোন বাজারে আনছে নকিয়া। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, যারা সাশ্রয়ী দামে মুঠোফোন ব্যবহার করতে চান এবং চলতি পথে তাতে টুইটার ও ফেসবুক ব্যবহার করার সুবিধা পেতে চান, তাঁদের জন্য ‘নকিয়া ১০৯’ মডেলের মুঠোফোন বাজারে আনবে নকিয়া।বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনো ফিচার ফোনের ব্যাপক চাহিদা রয়েছে। বছরের তৃতীয় প্রান্তিক অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর, এ তিন মাসে প্রায় সাড়ে ২৬ কোটি ফিচার ফোন বিক্রি হয়েছে। আর তাই ফিচার ফোন তৈরিতে কাজ করছে নকিয়া।‘নকিয়া ১০৯’ ফোনটির দাম হবে ৪২ ডলার।