অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয়?
ক. মূলধন ব্যয় খ. মুনাফার হার
গ. বিনিয়োগের সুদ
ঘ. তহবিলের উত্স
উত্তর: ক. মূলধন ব্যয়
২। নিচের কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের অন্যতম উত্স?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. অর্জিত লভ্যাংশ গ. ব্যবসায়িক ঋণ
ঘ. সংরক্ষিত তহবিল
উত্তর: ঘ. সংরক্ষিত তহবিল
৩। ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
ক. মুনাফা বৃদ্ধি খ. সুদ হ্রাস
গ. কর হ্রাস ঘ. তহবিল বৃদ্ধি
উত্তর: গ. কর হ্রাস
৪। মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়—
i. সর্বোচ্চ ঋণের সুবিধা ii. কাম্য ঋণনীতি iii. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৫। নান্নু ১২% সুদে ২ লাখ টাকা ঋণ নিয়ে ফার্মেসি ব্যবসা শুরু করে। করের হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণমূলধন খরচ কত?
ক. ১০.৫৬% খ. ১২%
গ. ১৩.৪৪% ঘ. ২৪%
উত্তর: ক. ১০.৫৬%
৬। শবনম লিমিটেড প্রতিটি ৫,০০০ টাকা মূল্যের ৯% অগ্রাধিকার শেয়ার ১০% কম মূল্যে বিক্রি করে মূলধন সংগ্রহ করে। শবনম লিমিটেডের মূলধন ব্যয় কত?
ক. ৯% খ. ১০% গ. ১১% ঘ. ১%
উত্তর: ক. ৯%
# উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা, যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি ২০% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধনকাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়?
৭। বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণমূলধন কত?
ক. ২০ লাখ খ. ৪০ লাখ
গ. ৬০ লাখ ঘ. ৭৫ লাখ
উত্তর: খ. ৪০ লাখ
৮। মূলধনকাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন—
i. তহবিলের সুযোগ ব্যয়
ii. গড় মূলধন ব্যয়
iii. সর্বনিম্ন মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৯। বিভিন্ন উত্স থেকে সংগৃহীত তহবিলের ব্যয়কে কী বলে?
ক. মূলধন ব্যয় খ. আমদানি ব্যয়
গ. প্রাপ্য বিল ব্যয়
ঘ. প্রদেয় বিল ব্যয়
উত্তর: ক. মূলধন ব্যয়
১০। প্রতিষ্ঠানের জন্য কী মূলধন ব্যয় হিসেবে গণ্য করা হয়?
ক. তহবিলের জোগানদাতাদের প্রত্যাশিত ব্যয় খ. তহবিলের জোগানদাতাদের প্রত্যাশিত আয়
গ. তহবিলের জোগানদাতাদের প্রত্যাশিত মুনাফা ঘ. তহবিলের জোগানদাতাদের প্রত্যাশিত ক্ষতি
উত্তর: গ. তহবিলের জোগানদাতাদের প্রত্যাশিত মুনাফা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা