অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৪। বড় আর্থিক প্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উৎস কী?
ক. ব্যাংক খ. বন্ড গ. মহাজন ঘ. ব্যাংক ও বন্ড
উত্তর: ঘ. ব্যাংক ও বন্ড
২৫। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ—
ক. করপূর্ব ঋণ মূলধন ব্যয় - (১ — কর হার)
খ. করপূর্ব ঋণ মূলধন ব্যয় + (১ — কর হার)
গ. করপূর্ব ঋণ মূলধন ব্যয় × (১ — কর হার)
ঘ. করপূর্ব ঋণ মূলধন ব্যয় / (১ — কর হার)
উত্তর: গ. করপূর্ব ঋণ মূলধন ব্যয় × (১ — কর হার)
২৬। ঋণ মূলধন সরবরাহকারীরা নির্দিষ্ট মেয়াদের জন্য কী পেয়ে থাকে?
ক. সুদ খ. মুনাফা গ. লভ্যাংশ ঘ. আয়
উত্তর: ক. সুদ
২৭। অগ্রাধিকার শেয়ার মালিকেরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য পেয়ে থাকে—
ক. সুদ খ. মুনাফা গ. লভ্যাংশ ঘ. আয়
উত্তর: খ. মুনাফা
২৮. কিসের ওপর অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকের প্রত্যাশিত—
ক. সুদের ওপর খ. লভ্যাংশের ওপর
গ. মুনাফার ওপর ঘ. আয়ের ওপর
উত্তর: খ. লভ্যাংশের ওপর
২৯। মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি কিসের ওপর ভিত্তি করে উদ্ভাবন করা হয়?
ক. সুদ খ. অনুমান গ. লভ্যাংশ ঘ. মুনাফা
উত্তর: খ. অনুমান
৩০। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কোম্পানির বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে, ভবিষ্যৎ বছরগুলোয় কীরূপ লভ্যাংশ দেবে?
ক. বেশি খ. কম গ. সমান ঘ. অর্ধেক
উত্তর: গ. সমান
৩১। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয়—
ক. লভ্যাংশ-শেয়ার মূল্য খ. শেয়ার মূল্য-লভ্যাংশ গ. ঋণ/লভ্যাংশ ঘ. লভ্যাংশ/ঋণ
উত্তর: ক. লভ্যাংশ-শেয়ার মূল্য
৩২। সংরক্ষিত আয়ের কোন ধরনের ব্যয় রয়েছে?
ক. সঞ্চিতি ব্যয় খ. সুযোগ ব্যয়
গ. অর্থনৈতিক ব্যয় ঘ. বিনিয়োগ ব্যয়
উত্তর: খ. সুযোগ ব্যয়
৩৩। ঋণ মূলধন ব্যবহার করে এবং একই সঙ্গে কিছু শেয়ার মূলধন ব্যবহার করে কারবারের মূলধনী ব্যয় হয়—
ক. সবগুলোর গুণফল খ. সবগুলোর যোগফল
গ. সবগুলোর গড়
ঘ. সবগুলোর প্রাক্কলিত মান
উত্তর: গ. সবগুলোর গড়
৩৪। অর্থায়নের উৎস কোনটি?
i. মালিকের নিজস্ব মূলধন ii. ব্যাংকিং ঋণ
iii. অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা