অধ্যায়-৬
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং-এর অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৫। মূলধন ব্যয় নির্ণয় তাত্পর্যপূর্ণ হওয়ার কারণ কী?
i. বিনিয়োগ সিদ্ধান্ত ii. মূলধন কাঠামো-সংক্রান্ত
iii. অর্থায়ন সিদ্ধান্ত
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও iii
৩৬। ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণ মূলধনের প্রধান উত্স কোনটি?
i. ব্যাংক ii. মহাজন
iii. আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩৭। মূলধন ব্যয় নির্ণয়ের প্রকারভেদ হলো—
i. ঋণ মূলধন ব্যয় ii. অগ্রাধিকার শেয়ারের ব্যয়
iii. সাধারণ শেয়ার মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৮। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র হলো—
i. শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
ii. স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
iii. সংরক্ষিত লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৩৯। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ে কোনটি প্রয়োজন হয়?
i. বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ
ii. বছরের শুরুতে প্রত্যাশিত লভ্যাংশ
iii. শেয়ার বাজারের বর্তমান মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
৪০। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ে কোনটি প্রয়োজন হয়?
i. বর্তমান বছরের লভ্যাংশ
ii. শেয়ারের বর্তমান বাজারমূল্য
iii. লভ্যাংশ বৃদ্ধির হার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪১। সুযোগ ব্যয় ধারণা দ্বারা ব্যাখ্যা করা হয়—
i. সংরক্ষিত আয়ের ব্যয় ii. অগ্রাধিকার শেয়ার ব্যয়
iii. ব্যাংক ঋণ মূলধন ব্যয়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: ক. i.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা