অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মূলধন খাটানোর উৎস—
i. শেয়ার ii. বন্ড iii. ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২। অগ্রাধিকার শেয়ার মালিকদের অসুবিধা কোনটি?
ক. মুনাফার ওপর অগ্রাধিকার খ. সীমাবদ্ধ দায়
গ. সীমিত আয় ঘ. নির্দিষ্ট হারে আয়
উত্তর: গ. সীমিত আয়
৩। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারগুলো কয় শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ঘ. ৫
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব ‘বান্ধব’ কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাইছেন।
৪। হাবিব ‘বান্ধব’ কোম্পানির শেয়ার কোথা থেকে সংগ্রহ করেছেন?
ক. কোম্পানির প্রধান অফিস খ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গ. প্রাথমিক বাজার ঘ. সেকেন্ডারি বাজার
উত্তর: গ. প্রাথমিক বাজার
৫। শেয়ার বিক্রির জন্য জনাব হাবিবের কোন বাজার যুক্তিসংগত হবে?
ক. কোম্পানির প্রধান অফিস
খ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
গ. প্রাথমিক বাজার ঘ. সেকেন্ডারি বাজার
উত্তর: ঘ. সেকেন্ডারি বাজার
৬। শেয়ারহোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ—
ক. ফেরতযোগ্য খ. অফেরতযোগ্য
গ. নবায়নযোগ্য ঘ. অনবায়নযোগ্য
উত্তর: খ. অফেরতযোগ্য
৭। লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ পেয়ে থাকেন—
ক. নিয়মিতভাবে খ. অনিয়মিতভাবে
গ. মাঝেমধ্যে ঘ. কোনোটিই পায় না
উত্তর: ক. নিয়মিতভাবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা