ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২১। সাধারণ শেয়ারহোল্ডারদের কী কী অসুবিধার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো?
ক. ঝুঁকি বেশি
খ. মুনাফা বণ্টনে অধিকার কম
গ. সম্পত্তি বণ্টনে অধিকার কম ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
২২। কোম্পানি মুনাফা বণ্টনের সময় সবার শেষে কাদের মুনাফা দেয়?
ক. অগ্রাধিকার শেয়ার খ. বন্ড মালিকদের
গ. সাধারণ শেয়ার ঘ. ঋণপত্র শেয়ার
উত্তর: গ. সাধারণ শেয়ার
২৩। কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ সবার শেষে কোন মালিক পায়?
ক. বন্ড খ. ঋণপত্র
গ. অগ্রাধিকার শেয়ার মালিক
ঘ. সাধারণ শেয়ার মালিক
উত্তর: ঘ. সাধারণ শেয়ার মালিক
২৪। অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য কোনটি?
ক. নির্দিষ্ট হারে আয় খ. সীমিত আয়
গ. রূপান্তরযোগ্যতা ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
২৫। কোন ধরনের শেয়ারের রূপান্তরযোগ্যতা নেই?
ক. সাধারণ শেয়ার খ. অগ্রাধিকার শেয়ার
গ. ডিবেঞ্চার ঘ. বন্ড
উত্তর: গ. ডিবেঞ্চার
২৬। সাধারণ শেয়ার মালিক ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি কোন শেয়ারের মালিকেরা অবস্থান করে?
ক. অগ্রাধিকার শেয়ার খ. বন্ড
গ. বোনাস শেয়ার ঘ. রাইট শেয়ার
উত্তর: ক. অগ্রাধিকার শেয়ার।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা