অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৫। অর্থায়ন কোন শতকে আন্তর্জাতিকতা লাভ করে?
ক. ১৯৭০-এর দশকে খ. ১৯৮০-এর দশকে
গ. ১৯৯০-এর দশকে ঘ. ২০০০-এর দশকে
উত্তর: গ. ১৯৯০-এর দশকে
১৬। কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য কোন ধরনের তহবিলের প্রয়োজন হয়?
i. মেশিনপত্র ক্রয় ii. কাঁচামাল ক্রয়
iii. শ্রমিকদের মজুরি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৭। অর্থায়ন বলতে কোন প্রক্রিয়াকে বোঝায়?
i. তহবিল সংগ্রহ ii. তহবিল গঠন
iii. তহবিল ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
১৮। আয়ের সঙ্গে কিসের সংগতি করা প্রয়োজন?
i. ব্যয়ের ii. সঞ্চয়ের iii. বিনিয়োগের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৯। নিচের কোনটি পারিবারিক অর্থায়নের উৎস?
i. চাকরি ii. কৃষিকাজ iii. ব্যবসা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২০। বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান কোনটি?
i. স্কয়ার ফার্মাসিউটিক্যালস ii. বাটা কোম্পানি
iii. কোহিনূর কেমিক্যালস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২১। নিচের কোনটি অর্থায়নের শ্রেণীবিভাগের অন্তর্ভুক্ত?
i. পারিবারিক অর্থায়ন ii. ব্যবসায় অর্থায়ন
iii. আন্তর্জাতিক অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২২। কোনটি স্থায়ী সম্পদ?
i. টিভি ii. ফ্রিজ iii. বাড়ি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৩। সরকারি হিসাব খাত পরিচালনার জন্য কোন ধরনের অর্থায়নব্যবস্থা গ্রহণ করা উচিত?
i. পারিবারিক অর্থায়ন ii. সরকারি অর্থায়ন
iii. আন্তর্জাতিক অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iও iii
উত্তর: খ. ii
২৪। কারবারি প্রতিষ্ঠানের ভাগগুলো কী কী?
i. একমালিকানা কারবার ii. অংশীদারি কারবার
iii. যৌথ মূলধনি কারবার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৫। নিচের কোনটি একমালিকানা ব্যবসা?
i. রেস্টুরেন্ট ব্যবসা ii. মুদি দোকান iii. সেলুন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৬। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক?
i. সোনালী ব্যাংক ii. বাংলাদেশ কৃষি ব্যাংক
iii. জনতা ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
২৭। নিচের কোনটি আর্থিক প্রতিষ্ঠান?
i. সোনালী ব্যাংক ii. বাংলাদেশ কৃষি ব্যাংক
iii. জনতা ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৮। কারবারে স্থায়ী মূলধন কোনটি?
i. মেশিন ক্রয় ii. শেয়ার ক্রয়
iii. কারবারে দালানকোঠা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার