অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৭১। বন্ড যেসব বৈশিষ্ট্যে বিশেষায়িত তা হলো—
i. জামানত ii. কম ঝুঁকি iii. রূপান্তরযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭২। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবহূত সূচক হল—
i. সব শেয়ার মূল্য সূচক ii. ডিএসই সাধারণ সূচক
iii. ডিএসই ২০ সূচক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭৩। কোম্পানি লভ্যাংশ দিতে পারে যে উপায়ে, তা হল— i. নগদ লভ্যাংশ ii. সীমিত লভ্যাংশ
iii. বোনাস লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৭৪। স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য—
i. যেসব কোম্পানির আয় নিয়মিত নয়, তাদের জন্য আদর্শ
ii. কোম্পানি প্রতিবছর ন্যূনতম লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে
iii. অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় নমনীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭৫। সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি?
i. হস্তান্তরযোগ্য ii. সীমাবদ্ধ দায়
iii. নির্দিষ্ট হারে আয়
কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: গ. iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৬ থেকে ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমিরুল হক তাঁর চাকরিজীবন ছেড়ে দেওয়ার পর ২০ লাখ টাকা পেনশন বাবদ পান। তিনি এ টাকা বিনিয়োগের ইচ্ছা পোষণ করলে তাঁর বন্ধু তাঁকে এমন এক ধরনের শেয়ার কিনতে বললেন, যাতে নিয়মিত লভ্যাংশ পাওয়া যায় না। কিন্তু আমিরুল হক এমন শেয়ার কিনতে চাইলেন, যাতে নিয়মিত লাভ পাওয়া যায়।
৭৬। আমিরুল হকের বন্ধু তাঁকে কোন ধরনের শেয়ার কিনতে পরামর্শ দিয়েছিলেন?
ক. রাইট শেয়ার খ. সাধারণ শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার ঘ. বোনাস শেয়ার
উত্তর: খ. সাধারণ শেয়ার
৭৭. আমিরুল হক কোন ধরনের শেয়ার কিনতে চাইছেন?
ক. রাইট শেয়ার খ. সাধারণ শেয়ার
গ. বোনাস শেয়ার ঘ. অগ্রাধিকার শেয়ার
উত্তর: ঘ. অগ্রাধিকার শেয়ার।
৭৮। আমিরুল হকের বন্ধু তাঁকে যে ধরনের শেয়ার ক্রয় করার পরামর্শ দিয়েছেন, তাতে তিনি কোম্পানির কিসের সুবিধা পাবেন?
ক. ঋণদাতা খ. জামানতকারী
গ. পাওনাদার ঘ. পরিচালক
উত্তর: ঘ. পরিচালক।
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা