অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
ক. বিংশ শতাব্দীতে খ. একবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীতে ঘ. অষ্টাদশ শতাব্দীতে
উ: গ. ঊনবিংশ শতাব্দীতে
২। মুদ্রা কী?
ক. প্রয়োজনীয় বস্তু খ. মূল্যবান ধাতব
গ. বিনিময়ের মাধ্যম ঘ. লেনদেনের নিয়ামক
উ: গ. বিনিময়ের মাধ্যম
৩। মুদ্রা প্রচলনের পরপরই কিসের প্রয়োজনীয়তা দেখা দেয়?
ক. ব্যাংকব্যবস্থার খ. ঋণব্যবস্থার
গ. বিমাব্যবস্থার ঘ. লেনদেনব্যবস্থার
উ: ক. ব্যাংকব্যবস্থার
৪। মুদ্রাকে ব্যাংকব্যবস্থার কী বলা হয়?
ক. ধারক খ. জননী গ. বাবা ঘ. তারল্য
উ: খ. জননী
৫। ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?
ক. মুদ্রা খ. মক্কেল খ. আমানত ঘ. বন্ধক
উ: ক. মুদ্রা
৬। ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে?
ক. লেনদেনের মাধ্যমে খ. সঞ্চয়ের মাধ্যমে
গ. বিনিময়ের মাধ্যমে ঘ. মূলধনের মাধ্যমে
উ: খ. সঞ্চয়ের মাধ্যমে
৭। ব্যাংক কীভাবে ব্যবসায়িক মুনাফা লাভ করে?
ক. ঋণদানের মাধ্যমে খ. বিনিয়োগের মাধ্যমে
গ. ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে
ঘ. শিল্প স্থাপনের মাধ্যমে
উ: ক. ঋণদানের মাধ্যমে
৮। ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. বারান্দা খ. চেয়ার গ. লম্বা টেবিল ঘ. আলমারি
উ: গ. লম্বা টেবিল
৯। Lombardy Street কী?
ক. একটি জায়গার নাম খ. একটি বাড়ির নাম
গ. একটি দেশের নাম ঘ. একটি ব্যাংকের নাম
উ: ক. একটি জায়গার নাম
১০। ‘ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান,’ এটি কার সংজ্ঞা?
ক. ড. এইচ এল হার্ট খ. পি এইচ কলিন
গ. অক্সফোর্ড ডিকশনারি
ঘ. আন্তর্জাতিক ব্যাংকিং সংস্থা
উ: গ. অক্সফোর্ড ডিকশনারি
১১। ব্যাংকের যাবতীয় কার্যাবলিকে কী বলা হয়?
ক. তহবিল খ. ব্যাংকিং গ. ব্যাংকার ঘ. বিনিয়োগ
উ: খ. ব্যাংকিং
১২। ‘বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন’ ব্যাংকের কী কেমন কাজ?
ক. অপরিহার্য কাজ খ. গুরুত্বপূর্ণ কাজ
গ. প্রয়োজনীয় কাজ ঘ. অন্যতম কাজ
উ: ঘ. অন্যতম কাজ
১৩। LC কী?
ক. Letter of Creation খ. Lift Circle
গ. Letter of Credit ঘ. Licence Cave
উ: গ. Letter of Credit
১৪। বিনিময় বিলে প্রত্যয়ন করা কার কাজ?
ক. রপ্তানিকারকের খ. আমদানিকারকের
গ. ব্যাংকের ঘ. বাণিজ্য দূতের
উ: গ. ব্যাংকের
১৫। অর্থ স্থানান্তরের কাজটি বেশ কঠিন কেন?
ক. দুটি ভিন্ন দেশে ভিন্ন লেনদেনের কারণে
খ. ব্যাংকিং ব্যবস্থার কড়াকড়ি আরোপের কারণে
গ. দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রার কারণে
ঘ. মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারের কারণে
উ: গ. দুটি ভিন্ন দেশে ভিন্ন মুদ্রার কারণে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক,
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা