ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিন্যান্স ও ব্যাংকিং

অধ্যায়-৮ 

প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৬। অর্থ স্থানান্তরের ইংরেজি প্রতিশব্দ কোনটি?

ক. Money Transction খ. Money Travelling

গ. Money Territory ঘ. Money Transfer

উ: ঘ. Money Transfer

১৭। মূল্যবান দলিল কিংবা জিনিসপত্র নিরাপদে সংরক্ষণের কাজটি কে সম্পাদন করে?

ক. মহাজন খ. ব্যাংক গ. ব্যবসায়ী ঘ. দালাল

উ: খ. ব্যাংক

১৮। বর্তমানে ‘বিনিময়প্রথা’ কোথায় প্রচলিত আছে?

ক. ইউরোপে খ. আমাজনে

গ. বৃহৎ জনগোষ্ঠীতে ঘ. স্বল্প পরিসরে

উ: ঘ. স্বল্প পরিসরে

১৯। মুদ্রাব্যবস্থার আবির্ভাবের পর থেকে কোনটি শুরু হয়?

ক. ব্যবসা-বাণিজ্য খ. লেনদেন গ. ব্যাংক ঘ. বিমা

উ: গ. ব্যাংক।

২০। কখন প্রথম ব্যাংকব্যবস্থা ইতিহাসে স্থান করে নেয়?

ক. খ্রিষ্টপূর্ব ৫০০০ সালে খ. খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে

গ. ৫০০০ খ্রিষ্টাব্দে ঘ. ৩০০০ খ্রিষ্টাব্দে

উ: ক. খ্রিষ্টপূর্ব ৫০০০ সালে

২১। ব্যাংকিং ব্যবসায়ের উন্নতিকল্পে খ্রিষ্টপূর্ব ৪০০ সাল পর্যন্ত কার অবদান গুরুত্বপূর্ণ?

ক. মহাজন শ্রেণির খ. বণিক শ্রেণির

গ. প্রাচীন সভ্যতার ঘ. ব্যাবিলনীয় সভ্যতার

উ: ঘ. ব্যাবিলনীয় সভ্যতার

২২। ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১২৫৭ খ. ১৩৬৭ গ. ১১৬৭ ঘ. ১১৫৭

উ: ঘ. ১১৫৭

২৩। ব্যাংকিং ব্যবসায়ে আধুনিকতার ছোঁয়া দিতে ১১৭৮ সালে কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়?

ক. ব্যাংক অব ভেনিস খ. ব্যাংক অব সান জর্জিয়া

গ. ব্যাংক অব ইংল্যান্ড ঘ. ব্যাংক অব বার্সিলোনা

উ: খ. ব্যাংক অব সান জর্জিয়া

২৪। ব্যাংক অব বার্সিলোনা প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৬০১ খ. ১৪০১ গ. ১৬০৬ ঘ. ১৬৯৪ সালে

উ: খ. ১৪০১ সালে

২৫। ১৬০৬ সালে প্রতিষ্ঠিত হয় কোন ব্যাংক?

ক. ব্যাংক অব ভেনিস খ. ব্যাংক অব ইংল্যান্ড

গ. ব্যাংক অব বার্সিলোনা ঘ. ব্যাংক অব সুইডেন

উ: ঘ. ব্যাংক অব সুইডেন

২৬। ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকায়নে নেতৃত্ব দেয় কোন ব্যাংক?

ক. ব্যাংক অব ভেনিস খ. ব্যাংক অব জর্জিয়া

গ. ব্যাংক অব বার্সিলোনা ঘ. ব্যাংক অব সুইডেন

উ: ঘ. ব্যাংক অব সুইডেন

২৭। ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৬০৬ সালে খ. ১৬০৯ সালে

গ. ১৬৯৪ সালে ঘ. ১৬৬৪ সালে

উ: গ. ১৬৯৪ সালে

২৮। ভারত উপমহাদেশে কত সাল থেকে ব্যাংকিং ব্যবসায় বিস্তৃতি লাভ করতে শুরু করে?

ক. খ্রিষ্টপূর্ব ৫০০ সালে খ. খ্রিষ্টপূর্ব ৫০০০ সালে

গ. খ্রিষ্টপূর্ব ৩০০ সালে ঘ. খ্রিষ্টপূর্ব ৩০০০ সালে

উ: খ. খ্রিষ্টপূর্ব ৫০০০ সালে

২৯। কোন সময়কালকে বৈদিক যুগ বলা হয়?

ক. ২০০০-১৩৫০ খ্রিষ্টপূর্ব খ. ২০০০-১২৫০ খ্রিষ্টপূর্ব

গ. ২০০০-১১৫০ খ্রিষ্টপূর্ব ঘ. ২০০০-১০৫০ খ্রিষ্টপূর্ব

উ: গ. ২০০০-১১৫০ খ্রিষ্টপূর্ব

২৯। ১১৫০-১৭৫৭ খ্রিষ্টাব্দকে কোন আমল বলা হয়?

ক. বৈদিক আমল খ. মোগল আমল

গ. ব্রিটিশ আমল ঘ. পাকিস্তান আমল

উ: খ. মোগল আমল

৩০। কোন সময়কালকে ব্রিটিশ আমল হিসেবে আখ্যায়িত করা হয়?

ক. ১১৫০-১৭৫৭ খ্রিষ্টাব্দ খ. ১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ

গ. ১৯৪৭-১৯৭১ খ্রিষ্টাব্দ ঘ. ১৯৫৭-১৯৭১ খ্রিষ্টাব্দ

উ: খ. ১৭৫৭-১৯৪৭ খ্রিষ্টাব্দ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক,

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা