ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধ্যায়-১ 
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৯। নিচের কোনটি কারবারের ঝুঁকির কারণ হতে পারে?
i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি
ii. প্রাকৃতিক দুর্যোগ

iii. আকস্মিক দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩০। কোম্পানির মালিক কারা?
i. ব্যাংক ii. বিনিয়োগকারী প্রতিষ্ঠান iii. শেয়ার হোল্ডাররা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. iii
৩১। কোন শতাব্দীতে শিল্পবিপ্লব ঘটে?
i. ষোড়শ ii. সপ্তদশ iii. অষ্টাদশ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: ক. ii
৩২। ১৯০০ সালে কোন দেশের কোম্পানিগুলোর মধ্যে একীকরণের প্রবণতা শুরু হয়?
i. যুক্তরাষ্ট্র ii. চীন iii. গ্রিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পৃথিবীতে অর্থায়ন ব্যতীত কোনো কাজই সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে কারবারের যেকোনো কিছু করতেই অর্থায়নের প্রয়োজন। অর্থায়ন মূলত ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
৩৩। অর্থায়ন যে শাখা নিয়ে কাজ করে, তার নাম কী?
i. হিসাব ii. বিপণন iii. ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. iii
৩৪। কারবারে তহবিল সংগ্রহের প্রয়োজন কেন?
i. মেশিনপত্র ক্রয় ii. কাঁচামাল ক্রয় iii. শ্রমিকদের মজুরি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্থায়ন বিভিন্ন ধরনের হতে পারে। একেক অর্থায়ন একেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩৫। পারিবারিক আয় অনুযায়ী ব্যয় নির্ধারণ করাকে কী বলা হয়?
ক. পারিবারিক অর্থায়ন
খ. সরকারি অর্থায়ন
গ. ব্যবসায় অর্থায়ন
ঘ. আন্তর্জাতিক অর্থায়ন
উত্তর: ক. পারিবারিক অর্থায়ন
৩৬। BCIC-এর অধীনে বাংলাদেশের কোন শিল্প?
i. রাসায়নিক শিল্প ii. চামড়া শিল্প
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩৭। ব্যবসায়ের মূল লক্ষ্য কী?
i. মুনাফা অর্জন ii. মুনাফা বণ্টন
iii. উৎপাদন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i
৩৮। কোম্পানি তার প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করে?
ক. ব্যবসা করে খ. শেয়ার লেনদেন করে গ. শেয়ার ক্রয় করে
ঘ. শেয়ার বিক্রি করে
উত্তর: ঘ. শেয়ার বিক্রি করে
৩৯। বাংলাদেশে জনপ্রিয় কারবারি প্রতিষ্ঠান কোনটি?
i. অংশীদারি কারবার
ii. একমালিকানা কারবার
iii. যৌথ মূলধনি কারবার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: খ. iii.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল