অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪০। সরকারি অর্থায়নে ব্যয়, আয় অপেক্ষা কেমন হতে পারে?
i. কম ii. বেশি iii. স্থিতিশীল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: ক. i
৪১। নিচের কোনটি মুনাফাভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান?
i. প্রাইম ব্যাংক
ii. শাহজালাল ইসলামী ব্যাংক
iii. আইসিবি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. i ও iii
উত্তর: খ. i ও ii
৪২। জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি?
i. উৎপাদন
ii. রপ্তানি
iii. সফল বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: গ. iii
৪৩। কারবারে বিনিয়োগ সিদ্ধান্ত কোনটি?
i. আসবাব ক্রয়
ii. মেশিন ক্রয়
iii. পণ্য মজুত রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii
৪৪। অর্থায়ন বিকাশে মূল চারণভূমি বলা হয় কোন দেশকে?
i. চীন ii. যুক্তরাষ্ট্র iii. জাপান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: খ. ii
# নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ থেকে ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিল্পবিপ্লবের পর থেকেই ব্যবসায়ে আমূল পরিবর্তন আসছে। কম্পিউটার আবিষ্কার ব্যবসায়ে এনছে এক নতুন গতিশীলতা।
৪৫। অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কী কাজে নিয়োজিত ছিল?
i. আর্থিক বিবরণী তৈরি
ii. আর্থিক বিবরণী প্রকাশ
iii. আর্থিক বিচার-বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: গ. iii
৪৬। যুক্তরাষ্ট্রকে কিসের চারণভূমি বলা হয়?
ক. অর্থনীতির খ. অর্থায়নের
গ. ব্যবসায়ের ঘ. বিপণনের
উত্তর: খ. অর্থায়নের
৪৭। ১৯৫০-৬০-এর দশকে কিসে অর্থায়নের শুরু হয়?
i. কম্পিউটারের
ii. ক্যালকুলেটরের
iii. ল্যাপটপের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: ক. i.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা