অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৩। কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস?
ক. ঋণপত্র খ. লিজিং
গ. বিমোচায়িত আর্থিক প্রতিষ্ঠান
ঘ. ক্ষুদ্রঋণ
উত্তর: ঘ. ক্ষুদ্রঋণ
২৪। দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের মেয়াদকাল কত?
ক. এক বছরের কম
খ. এক থেকে পাঁচ বছর
গ. পাঁচ থেকে দশ বছর
ঘ. পাঁচের ঊর্ধ্ব সময়
উত্তর: ঘ. পাঁচের ঊর্ধ্ব সময়
২৫। ব্যবসায়ের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য কোন উৎস থেকে অর্থায়ন ফলপ্রসূ?
ক. স্বল্পমেয়াদি খ. মধ্যমেয়াদি
গ. দীর্ঘমেয়াদি ঘ. অভ্যন্তরীণ
উত্তর: ক. স্বল্পমেয়াদি
২৬। অর্থায়নের অন্তর্ভুক্ত কাজগুলো হলো—
i. তহবিল সংগ্রহ
ii. তহবিল ব্যবস্থাপনা
iii. তহবিলের উৎকৃষ্ট ব্যবহার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৭। ব্যবসায় স্থাপন ও পরিচালনার জন্য অর্থায়নের উৎস নির্বাচন গুরুত্বপূর্ণ কেন?
i. ভিন্ন ভিন্ন তহবিলের উৎসের খরচ ভিন্ন
ii. বিভিন্ন মেয়াদের তহবিলের সুবিধা-অসুবিধা ভিন্ন
iii. ব্যবসায়ের ব্যয় সংকোচন করার নীতিনির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
উত্তর: গ. i ও ii
২৮। ব্যবসায়ী ব্যবসায়ের শুরুতে স্থায়ী বিনিয়োগের জন্য সাধারণত ব্যবহার করে—
i. ঋণকৃত তহবিল
ii. নিজস্ব তহবিল
iii. অনুদানপ্রাপ্ত তহবিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: খ. ii
২৯। নিচের কোনটি ব্যবসা চলাকালীন দৈনন্দিন খরচ?
i. মেশিন মেরামত
ii. মেশিন ক্রয়
iii. বাড়িভাড়া প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
৩০। শেয়ার ও ঋণপত্র ইস্যু করে অর্থায়ন করেছে, এরূপ একটি বাংলাদেশ কোম্পানি হলো—
i. শেভরন
ii. টাটা মোটরস
iii. কোহিনূর কেমিক্যালস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: গ. iii
৩১। কোনো ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিল হলো—
i. মালিকের বিনিয়োগকৃত তহবিল ii. শেয়ার মূলধন
iii. ব্যবসায়ের অবণ্টিত মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩২। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ’ হলো একটি—
i. একমালিকানা ব্যবসায়
ii. অংশীদারি কোম্পানি
iii. শেয়ার ক্রয়-বিক্রয়ের বাজার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: গ. iii.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল