ফিফা গেম প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত এবং গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের কারিগরি সহায়তায় শেষ হলো গেম প্রতিযোগিতা। দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফিফা সকার ১০টি খেলায় অংশ নেন প্রতিযোগীরা। প্রাথমিকভাবে অংশ নেওয়া ১৯২ জন প্রতিযোগীর মধ্যে বাছাইপ্রক্রিয়ায় ২৪ জন চূড়ান্ত পর্বে অংশ নেয়। চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আফসার হোসাইন, রানার আপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আমিনুর রশিদ এবং তৃতীয় হয়েছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মাইন হোসাইন চৌধুরী। —বিজ্ঞপ্তি