ফিফা সভাপতি বরাবর পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাননীয় ফিফা সভাপতি,
বিশ্বকাপ আয়োজন নিয়ে ব্যস্ততার মাঝেও আশা করি ভালো আছেন! নিঃসন্দেহে বিশ্বকাপ ফুটবল আয়োজন একটা ভালো উদ্যোগ। কিন্তু আমাদের জন্য এটা কাল হয়ে দাঁড়িয়েছে! তার ওপর কয়েক দিন হয় আমাদের বাচ্চা হয়েছে! বাচ্চাদের জন্য ঠিকমতো খাবার জোগাড় করতে পারছি না। বাংলাদেশের তরুণ প্রজন্ম এমনিতেই দেরিতে ঘুমাতে যায়, তার ওপর খেলাগুলো মধ্য রাতে! বাচ্চাগুলোকে দিনের বেলায় খাবার সংগ্রহে পাঠাতে সাহস হয় না। আমাদের মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে খেলাগুলো এগিয়ে অথবা পিছিয়ে নিলে অনেক উপকৃত হতাম!
অনুরোধক্রমে
বাংলাদেশ মশা ও ছারপোকা সমবায় সমিতি