ফিরছে আশির দশকের ‘ব্রিকফোন’ (ভিডিও)
আশির দশকের আইকনিক হিরো গর্ডন গেকো বা জনপ্রিয় টিভি তারকা ডেল বয়ের হাত ধরে জনপ্রিয়তা পাওয়া বিশালাকার ‘ব্রিক’ মুঠোফোন আবার তৈরি হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নকশাবিদ ব্র্যাড হেলমিঙ্ক আশির দশকের ‘ব্রিক’ স্টাইল মোবাইল ফোন বা ইটের মতো দেখতে বিশালাকারের মোবাইল ফোনের নকশা করেছেন। এক খবরে হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।হেলমিঙ্ক জানিয়েছেন, আশির দশকের ব্রিকফোন বর্তমান যুগের স্মার্টফোনের মতো নয়। এতে কেবল ব্লুটুথ প্রযুক্তি রয়েছে। এর বাটন টিপে কল করা ও রিসিভ করা যায়। আইফোন বা অ্যান্ড্রয়েডচালিত যেকোনো মোবাইলের সঙ্গে এই মোবাইল ফোন কাজ করবে।ইটসদৃশ এই মোবাইল ফোনটি চার্জ দেওয়ার জন্য ইউএসবি ব্যবহার করা যাবে। ফোনটির ব্যাটারিতে ১০ ঘণ্টা চার্জ থাকে। ব্লুটুথ চালু করা থাকলে আইফোন বা অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনে কল এলে আশির দশকের ব্রিক ফোন থেকে কথা বলা যাবে। এই স্মার্টফোন বাজারে আনতে বর্তমানে প্রকল্প চালু করেছেন নকশাবিদ হেলমিঙ্ক।উল্লেখ্য, আশির দশকে ওয়াল স্ট্রিট সিনেমায় গর্ডন গেকোর চরিত্রে অভিনয় করেছিলেন মাইকেল ডগলাস। ১৯৮৬ সালে এই সিনেমার জন্য অস্কারও জিতেছিলেন তিনি। এই সিনেমায় ‘ব্রিক’ স্টাইলের হ্যান্ডসেট হাতে তার ‘গ্রিড ইজ গুড’ ডায়ালগটি বিখ্যাত হয়েছিল।