ফিরলেন স্কট থম্পসন
ইয়াহু'র প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দঁাড়ানোর মাত্র ২ মাস পরেই আবারও প্রযুক্তি বিশ্বে ফিরলেন স্কট থম্পসন। ই-কমার্স সাইট শপরানারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এর আগে ইয়াহুতে মাত্র ৫ মাস দায়িত্ব পালনের পর জীবনবৃত্তানে্ত শিক্ষাগত ভুল তথ্য দেয়ার কারণে ইয়াহুর প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। এ খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ইয়াহুতে যোগ দেওয়ার আগে স্কট থম্পসন ইবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে থম্পসন জানিয়েছেন, শপরানারের ব্যবসা প্রসারের লক্ষে কাজ করবেন তিনি।শপরানারের প্রধান শেয়ারহোল্ডার ও কাইনেটের প্রধান নির্বাহী মাইকেল রবিন থম্পসনকে স্বাগত জানিয়েছেন । উলে্লখ্য, চলতি বছরের মে মাসে ইয়াহু থেকে সরে দঁাড়ানোর কারণ হিসেবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ৫৪ বছর বয়সী স্কট থম্পসন।এদিকে, ইয়াহু থেকে স্কট থম্পসন সরে আসার পর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন মারিসা মেয়ার।