ফিলিপস ডিলারদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের রাঙামাটি রিসোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হলো ফিলিপস ডিলার প্রশিক্ষণ কর্মসূচি। কম্পিউটার সোর্স আয়োজিত কর্মসূচিতে ফিলিপসের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মেথিস লাই ফিলিপস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মনিটর নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ফিলিপসের প্রতিটি মনিটরেই পরিবেশ ও ব্যবহারকারীর স্বাস্থ্যঝুঁকির বিষয়ের ওপর অধিক গুরুত্বাপরোপ করা হয়। এ সময় কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মুহিবুল হাসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কুইজ বিজয়ী পাঁচজন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন: শামসুদ্দোহা শাওন, টেকনোফেয়ারের মোয়াজ্জেম হোসেন, ইসফরমেটিফসের মাহমুদ এবং রায়ানস কম্পিউটারের এস এম আরিফুজ্জামান ও অনুপ। প্রশিক্ষণও পুরস্কার বিতরণ শেষে সীমিত ওভারের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি