ফিলিপসের নতুন মনিটর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলইডি প্রযুক্তি নিয়ে ফিলিপস ব্র্যান্ডের নতুন এলসিডি মনিটর বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ১৮.৫ ইঞ্চির এ মনিটরের ঔজ্জ্বল্য ও কালার গতি অনেক উন্নত। এতে আছে সুপার হাই কনট্রাস্ট রেশিও, আঙুলের হালকা স্পর্শে প্রয়োজনমতো মনিটর মানিয়ে নেওয়ার সুবিধা ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ এর দাম নয় হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি