ফিলিপাইন সফরে বিপিও প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপিও প্রতিনিধিদের ফিলিপাইন সফর
বিপিও প্রতিনিধিদের ফিলিপাইন সফর

বিপিও–বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ফিলিপাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) একটি প্রতিনিধিদল সম্প্রতি ফিলিপাইন সফর করেছে। পাঁচ দিনের এ সফরে নেতৃত্ব দেন বাক্যর সভাপতি আহমাদুল হক।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের উদ্দেশ্য ছিল বিপিও খাতের নানা ধারণা ও অভিজ্ঞতা নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় এবং ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ। প্রতিনিধিদলে আরও ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব তৌহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমিনুল হক, কোষাধ্যক্ষ তানভির ইব্রাহিম, পরিচালক তানজীরুল বাশার, সদস্য ফজলুল হক ও নির্বাহী সমন্বয়কারী আবদুর রহমান।
সফরকালে প্রতিনিধিদল ফিলিপাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প বিভাগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে মত বিনিময় করে। এ সময় অনুষ্ঠিত এক সভায় তারা বিপিও খাত নিয়ে দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে কথা বলে। সভায় বাংলাদেশের প্রতিনিধিরা যৌথ বিনিয়োগ ও মালিকানার ভিত্তিতে ফিলিপাইনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা ফিলিপাইনের বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে বিনিয়োগ ও কাজ করার আমন্ত্রণ জানান।
বাক্যর প্রতিনিধিদল আগামী ২৮ ও ২৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বিপিও সামিটে অংশগ্রহণের জন্য ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আমন্ত্রণ জানায়।