ফিলিপাইনে ওয়াটার রকেট আয়োজনে অংশ নেওয়ার সুযোগ
জাপানের মহাকাশ সংস্থা জাক্সা এবং ফিলিপাইনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ফিলিপাইনে আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি (এপিআরএসএএফ) ফোরামের বার্ষিক সভা চলাকালীন ম্যানিলার ইউনিভার্সিটি অব ফিলিপাইন, লস ব্যান্স ল্যাগুনাতে এ প্রতিযোগিতা হবে।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাধ্যমে বাংলাদেশের স্কুলশিক্ষার্থীরা ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ১২ থেকে ১৬ বছর বয়সী পাঁচজন শিক্ষার্থী ফিলিপাইনে যাওয়ার সুযোগ পাবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফিলিপাইনে থাকা-খাওয়ার খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। শুধু ফিলিপাইন যাতায়াতের বিমান খরচ ও ভিসা ফি শিক্ষার্থীকে বহন করতে হবে।
আগ্রহী ব্যক্তিদের ২৮ আগষ্ট বিকেল পাঁচটার মধ্যে এপিআরএসএএফের স্পেস এডুকেশন ওয়ার্কিং গ্রুপের সদস্য এবং ওয়াটার রকেট ইভেন্টের বাংলাদেশ জাতীয় সমন্বয়কারী এফ আর সরকার বরাবর আবেদন করতে হবে। ই-মেইল: [email protected] ফোন: ০১৯২০৩০১৭৩৬। বিজ্ঞপ্তি