ফিল্টারিংয়ের পর ফেসবুক স্ট্যাটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখা
শিখা

সাহসের অভাবে আত্মহত্যা করতে পারছিলেন না অমুক কর্মকার। অবশেষে ছাত্রলীগের দ্বারস্থ হয়ে এই পৃথিবী থেকে মুক্তি পেলেন তিনি। ছাত্রলীগকে পুরস্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আবুল মাল আবদুল মুহিত সাভারের ভবনধস নিয়ে আবারও উক্তি দিয়েছেন। স্যালুট স্যার আপনাকে। ক্যাম্পাসে ছাত্রলীগের অস্ত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হলো সাত দিনব্যাপী অস্ত্র প্রদর্শন সপ্তাহ। হলিউডের চোখ ক্যাম্পাসে। বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল। আমরা গর্বিত। আবারও বাড়ল তেল ও গ্যাসের দাম। ইউরোপের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ জ্বালানিমন্ত্রী। আমরা শিগগির উন্নত দেশ হতে যাচ্ছি। ফিলিং ফার্স্ট ওয়ার্ল্ড সিটিজেন ম্যান! পোশাকশিল্পে নিজের শক্ত অবস্থান থেকে সরে গিয়ে অন্যান্য দেশকে সুযোগ দিচ্ছে বাংলাদেশ। ভ্রাতৃত্বের নজির স্থাপন। এটাই আমাদের বাংলাদেশ। প্রাউড টু বি এ বাংলাদেশি। আগামী ১০০ বছর এই সরকারকে ক্ষমতায় চাই! ক্যারি অন ব্রোরা। শান্তি, শান্তি, শান্তি! ভুল বুঝলেন। যেখান থেকে ভাবছেন, সেখান থেকে বলছি না। দেশের বর্তমান পরিস্থিতির কথা বলছি। শেয়ার বিজনেস চাঙা! মানুষ খুশি, ধন্যবাদ অর্থমন্ত্রীকে। আমার লাস্ট স্ট্যাটাস এক হাজারবার শেয়ার হয়েছে।