ফিয়াটের গাড়িতেই কফি!
গাড়িতে চেপে দীর্ঘ ভ্রমণে এক কাপ কফির জন্য যারা ছোটাছুটি করতে নারাজ তাঁদের মনের কথা বুঝেই যেন ফিয়াট ৫০০এল মডেলের গাড়িতে এসপ্রেসো মেশিনযুক্ত করেছে ইতালির গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।ফিয়াট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই কফি তৈরির মেশিনযুক্ত ফিয়াটের নতুন এ মডেলটি বাজারে আনবে তারা। গাড়িতে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে ক্লান্ত বোধ করলে কিছুক্ষণ বিশ্রামের সঙ্গে এক কাপ কফির তৃষ্ণা যাদের পেয়ে বসে, তাদের জন্য এ গাড়ির গিয়ার স্টিকের পাশে বসানো থাকবে কফি তৈরির এসপ্রেসো মেশিন।এ এসপ্রেসো মেশিনে লাভাজা ব্র্যান্ডের বিশেষ একটি পাত্র বা কিট বসিয়ে তৈরি করে নেওয়া যাবে কফি। গাড়ির ইঞ্জিনের তাপ স্বয়ংক্রিয়ভাবে কফি গরম করবে।আয়ারল্যান্ডে চলতি বছরের শেষ নাগাদ এ গাড়িটি বিক্রি শুরু করবে ফিয়াট। প্রতি ঘণ্টায় ১০৩ মাইল গতিতে ছুটতে সক্ষম ফিয়াটের নতুন মডেলের এই গাড়ির দাম পড়বে সাড়ে ১৫ হাজার পাউন্ড।