ফুজি ফিল্মের অনলাইন দূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডিং ডায়েরির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রীত রেজা বাংলাদেশে ফুজি ফিল্মের অনলাইন দূত নিযুক্ত হয়েছেন। নিয়মিত বিয়ে অনুষ্ঠানের ছবি তোলা নিয়ে কাজ করা প্রীত রেজা ছবিবিষয়ক আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠনের সদস্য। ইতিমধ্যে তিনি ‘দ্য বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার’, ‘ইয়ং আইকন’সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। —বিজ্ঞপ্তি