ফুজি ফিল্মের নতুন ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ফুজি ফিল্মের জনপ্রিয় ইন্সটাক্স ক্যামেরা। জিএমই লিমিটেড বাংলাদেশের বাজারে বিক্রি করবে এই ক্যামেরা, যেখানে ছবি তোলার পরপরই তার প্রিন্ট বেরিয়ে আসবে। ঢাকায় গত শুক্রবার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইন্সটাক্স ক্যামেরা বাংলাদেশে ছাড়া ঘোষণা দেওয়া হয়। এ সময়ফুজি ফিল্ম মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসনবু নিশিয়ামা বলেন, ‘ইন্সটাক্স ক্যামেরায় ছবি তুলে শিশু ও তরুণসহ সবাই বেশি মজা পাবে।’

অনুষ্ঠানে জিএমই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী হাসান মাহমুদ বলেন, পাঁচটি মডেলের ফুজি ফিল্ম ইন্সটাক্স ক্যামেরা পাওয়া যাবে বাংলাদেশে। ইন্সটাক্স মিনি৭এস, ইন্সটাক্স মিনি৮, ইন্সটাক্স মিনি২৫, ইন্সটাক্স মিনি৫০ ও ইন্সটাক্স মিনি২১০ মডেলের ক্যামেরাগুলো পাওয়া যাবে কালো, হলুদ, সাাদা, গোলাপি প্রভৃতি রঙে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ক্যামেরায় প্রতিটি ফিল্ম কার্ট্রিজের সাহায্যে ১০টি করে ছবি তোলা যাবে।

অনুষ্ঠানে ফুজি ফিল্ম করপোরেশনের গ্লোবাল মার্কেটিং বিভাগের হিদেয়াকি বাবা বলেন, ‘ক্যামেরাগুলোর দামও সবার নাগালের মধ্যে। ছয় হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যেই কেনা যাবে ইন্সটাক্স ক্যামেরা। তরুণেরা অনেক এনজয় করবে বলে আমার মনে হয়।’