ফুজিত্সু ল্যাপটপে ছাড়

ফুজিত্সু এলএইচ৫৩২ মডেলের ল্যাপটপে বৈশাখী অফার হিসেবে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ৩২ হাজার ৫০০ টাকা দামের ল্যাপটপটি এখন কেনা যাচ্ছে ২৯ হাজার টাকায়। ল্যাপটপ কিনলে সঙ্গে একটি ল্যাপটপের ব্যাগও পাওয়া যাচ্ছে।
১৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজের ডুয়াল কোর বি২০২০এম মডেলের ইনটেল প্রসেসর। ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি হার্ড ডিস্ক, দুই জিবি র্যাম, ইনটেলের এইচডি ৪০০০ গ্রাফিকস, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার ও এইচডি ক্যাম। ব্লুটুথ ৪.০ ও ওয়াইফাই সুবিধাও রয়েছে ল্যাপটপটিতে।
ল্যাপটপটিতে থাকা ৪টি ইউএসবি পোর্টের মধ্যে একটি দিয়ে বন্ধ অবস্থাতেই চার্জ দেয়া যায়। একবার চার্জ দিলে চলে সাড়ে ৪ ঘণ্টা।
লাল, কালো এবং হালকা বেগুনি রঙের ফুজিত্সুর এই ল্যাপটপ গত বছর বাংলাদেশের বাজারে বিপণন শুরু করেছিল কম্পিউটার সোর্স। গত বছর এই ল্যাপটপটির দাম ছিল ৪৭ হাজার ৫০০ টাকা।