ফুজিত্সুর ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুজিত্সু ই৭৩৩
ফুজিত্সু ই৭৩৩

সম্প্রতি বাজারে এসেছে ফুজিত্সু ব্র্যান্ডের ই৭৩৩ মডেলের একটি ল্যাপটপ। ইনটেল কোর আই ৫ প্রসেসর নির্ভর এ ল্যাপটপটিতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, চার জিবি র্যাম সুবিধা। হালকা-পাতলা এ ল্যাপটপটিকে দ্রুতগতির এবং এতে দীর্ঘক্ষণ চার্জ থাকে বলেই দাবি করেছে ফুজিত্সু।

একে ‘লাইফবুক’ উল্লেখ করে ফুজিত্সু জানিয়েছে, ল্যাপটপটিতে রয়েছে পানি নিরোধক কি-বোর্ড, বায়স লক, হার্ড ডিস্ক লক, ফিংগার প্রিন্ট সেন্সর সুবিধা। ১.৭ কেজি ওজনের ল্যাপটপটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর।
রূপালি রঙের ল্যাপটপটি দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স। ল্যাপটপটির দাম এক লাখ ৩০ হাজার টাকা। ল্যাপটপ কিনলে ক্যারি কেস ও এক বছরের বিক্রয়ত্বর সেবার কথা জানিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।