ফুজিত্সুর হালকা-পাতলা ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএইচ ৫৭২ মডেলের হালকা ও পাতলা গড়নের ফুজিত্সু আলট্রাবুক বা লাইফবুক বাজারে পাওয়া যাচ্ছে। ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের এ আলট্রাবুকে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিকস, ৪জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক ও ৩২জিবি আইএসএসডিতে তথ্য সংরক্ষণের সুবিধা। উইন্ডোজ ৮ নির্ভর ফুজিত্সুর দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা ৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ম্যাগনেশিয়ামের কাঠামো এ আলট্রাবুকের দাম ৯৩ হাজার ৫০০ টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা দিয়ে ফুজিত্সুর আলট্রাবুক বিপণন করছে কম্পিউটার সোর্স।