ফুজিফিল্ম ফাইনপিক্স বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাজারে এসেছে ফুজিফিল্মের ১৪ মেগাপিক্সেল সিসিডি সেন্সরযুক্ত ফাইনপিক্স জেভি ৩০০ মডেলের ক্যামেরা। ৩এক্স অপ্টিক্যাল জুম লেন্স সুবিধাযুক্ত ক্যামেরাটির আইএসও ৩২০০। ক্যামেরাটিতে রয়েছে ফেস ডিটেকশন ও সিন রিকগনিশন প্রযুক্তি।২.৭ ইঞ্চি এলসিডি পর্দার এই ক্যামেরা ব্যবহার করে উন্নতমানের ভিডিওচিত্র ধারণ করা যায়।ক্যামেরাটি বাজারে এনেছে আর এম সিস্টেমস। আইডিবি ভবনের রায়ানস, রিশিত, ইনপেস ও এবিসি কম্পিউটার এবং ধানমন্ডির রেড অ্যাপল ও সোর্সএজের এলিফ্যান্ট ও শানি্তনগর শাখায় পণ্যটি পাওয়া যাচ্ছে। ক্যামেরাটির দাম পড়বে আট হাজার টাকা।