ফুজিৎসুর প্রদর্শনী এখন রাজশাহীতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসুর প্রদর্শনী শুরু হয়েছে রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইউআইএসটি, নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ক্যাম্পাস ও নিউমার্কেটসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরবে তিন দিনের এই রোড শো। গত রোববার সকালে নর্দান ইউনিভার্সিটি থেকে শুরু হয় এ প্রদর্শনীর। ভ্রাম্যমাণ এ পণ্য পরিচিতি প্রদর্শনীর আয়োজক ফুজিৎসুর পরিবেশক কম্পিউটার সোর্স। প্রদর্শনীতে শুভেচ্ছা উপহার আছে দর্শকদের জন্য আর আছে কুইজ প্রতিযোগিতা। রাজশাহীর পর ৯ মার্চ প্রদর্শনীটি খুলনায় যাবে। —বিজ্ঞপ্তি