ফুটবল বিশ্বকাপে হকিংয়ের তত্ত্ব!

মহাজাগতিক রহস্যের পাশাপাশি ফুটবল নিয়েও ভাবেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং৷ তিনি এবার বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের জয়ের কৌশল নিয়ে নতুন একটি তত্ত্ব দিয়েছেন৷১৯৬৬ সাল থেকে এযাবৎকালের সবগুলো বিশ্বকাপে ইংল্যান্ডের নৈপুণ্য বিশ্লেষণ করেছেন হকিং৷ তাঁর ভাষায়, ‘ব্যাপারটা সাংঘাতিক জটিল৷ আসলে আমি মনে করি, ফুটবলের তুলনায় কোয়ান্টাম পদার্থবিদ্যাই বরং সোজাসাপটা৷’
ইংল্যান্ডের জন্য পরামর্শ
কোমল আবহাওয়াই সেরা: তাপমাত্রা ৫ িডগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫৯ শতাংশ পর্যন্ত কমে যায়৷

উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৫০০ মিটার উঁচুতে খেলা হলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়৷
দূরত্ব: দেশ থেকে অল্প দূরত্বে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ২২ শতাংশ বেশি৷ তবে সাংস্কৃতিক ব্যবধান ও আকাশভ্রমণের ক্লান্তির মাশুল দিতে হবে৷
খেলা শুরুর সময়: স্থানীয় সময় বেলা তিনটায় খেলা শুরু হলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়৷
দলীয় কৌশল: আত্মবিশ্বাসী ৪-৩-৩ ছকে খেলা হলে ইংল্যান্ডের সাফল্যের হার ৫৮ শতাংশে পৌঁছায়৷ ৪-৪-২ ছকে এই হার ৪৮ শতাংশ৷লাল জার্সি: রঙিন জার্সি পরে মাঠে নামলে ইংল্যান্ডের খেলোয়াড়দের সাফল্যের হার ২০ শতাংশ বৃদ্ধি পায়৷ লাল রঙে দলটি বেশি অাত্মবিশ্বাসী, আক্রমণাত্মক ও প্রভাবশালীরূপে খেলতে পারে৷
যেভাবে নিখুঁত পেনাল্টিস্ট্রাইকার বাছাই: পেনাল্টি শটেআক্রমণভাগের খেলোয়াড়দের সাফল্য ৮১ শতাংশ, মধ্যমাঠের খেলোয়াড়দের ৬৭ শতাংশ আর রক্ষণভাগের খেলোয়াড়দের ৬৫ শতাংশ৷
সোনালি চুল বা টাকমাথা: সোনালি চুল ও টাকমাথাওয়ালা খেলোয়াড়দের সাফল্যের হার যথাক্রমে ৮৪ ও ৭১ শতাংশ৷ আর কালো চুলের খেলোয়াড়দের সাফল্য এ ক্ষেত্রে ৬৯ শতাংশ৷
শটের আগের দৌড়: তিন ধাপ বা তারও কম দৌড়ে শট নিলে সাফল্যসম্ভাবনা মাত্র ৫৮ শতাংশ৷
পায়ের পাশ দিয়ে শট: পায়ের এক পাশ দিয়ে লাথি মেরে শট নিলে সাফল্যের হার ১০ শতাংশ বৃদ্ধি পায়৷
গোলরক্ষক: এক পাশ থেকে আরেক পাশে দৌড়াদৌড়িতে ব্যস্ত গোলরক্ষকেরা পেনাল্টি শট ঠেকাতে ১৮ শতাংশ বেশি সফল হয়ে থাকে৷সূত্র: ইনডিপেনডেন্ট ও টেলিগ্রাফ৷