ফুডপ্যান্ডার প্রচারণায় নায়লা নাঈম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদামতো খাবার সরবরাহকারী ওয়েব পোর্টাল ফুডপ্যান্ডা বাংলাদেশের নতুন প্রচারণা ‘সেভ ওয়ান আওয়ার’-এর জন্য মডেল নায়লা নাঈমের সঙ্গে চুক্তি করেছে। চুক্তিপত্রে সই করেন নায়লা নাঈম এবং ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী।
নতুন এ প্রচারণা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে এক মাস ধরে চলবে। খাবারের জন্য এক ঘণ্টা সময় বাঁচাতে এ প্রচারণাটি চালানো হবে। প্রতি সপ্তাহে নায়লা নাঈম জানাবেন তিনি ফুডপ্যান্ডায় খাবারের অর্ডার দিয়ে কীভাবে সময় বাঁচান। বিস্তারিত: www.foodpanda.com.bd
বিজ্ঞপ্তি