ফেনীতে আইসিটি সচেতনতা কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার ফেনীতে অনুষ্ঠিত হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি। কর্মসূচিতে ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানা কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক তথ্যচিত্র উপস্থাপন করা হয়। আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর এবং কুইজ পর্বও ছিল।
এই আয়োজনের প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক শ্রী মনোজ কুমার রায় বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা ছাড়া ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীরা উন্নতির পথে অগ্রসর হতে পারবে না। অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিএসের মহাসচিব সুব্রত সরকার, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সৈয়দ আখতারুজ্জামানসহ অনেকে।
বিজ্ঞপ্তি