ফেনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শেষ হয়েছে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। গত শনিবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন যোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ এন ছিদ্দিক। মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ৩৬টি প্রতিষ্ঠান ও বিভাগ অংশ নিয়েছে। মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। —আবু তাহের, ফেনী