ফেনীতে ডিজিটাল পদ্ধতিতে আসন বিন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে ডিজিটাল পদ্ধতিতে আসন বিন্যাস করা হয়েছে। উপজেলা সদরের সততা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে উপজেলার চারটি পরীক্ষাকেন্দ্রে এ সেবা দেওয়া হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশিদ ডিজিটাল আসন বিন্যাস পদ্ধতির উদ্বোধন করেন। এর ফলে খুব সহজে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র, হল ও পরীক্ষার সিট খুঁজতে পেরেছে।এতে ১০টি ল্যাপটপ ও ২০ জন সেবাকর্মী কাজ করছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো. আবু বকর ছিদ্দিক বলেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীরা সহজেই আসন খুঁজে পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কাজ আরও করব। —নিজস্ব প্রতিবেদক, ফেনী