ফেন্সি গ্যালারিতে যুক্ত হলো বাংলা ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ডপ্রেস দিয়ে যাঁরা ব্লগসাইট বানিয়েছেন, তাঁদের বিভিন্ন প্রয়োজনে ব্লগে ছবি প্রকাশকরতে হয়।এক বা একাধিক, ছোট বা বড় ছবিগুলো যদি jQuery দিয়ে প্রকাশ করা যেত, তাহলে ব্লগের ছবিগুলো আরও আকর্ষণীয় করে প্রকাশ করতে পারেন। ছবির গ্যালারি প্রকাশের দারুণ একটি প্লাগইন হচ্ছে ‘ফেন্সি গ্যালারি’।প্লাগইনটি www.wordpress.org/extend/plugins/fancy-gallery/ থেকে ডাউনলোড করা যাবে। সম্প্রতি প্লাগইনটিতে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। ফলে ওয়ার্ডপ্রেসে বাংলা ভাষা যুক্ত করা থাকলে ফেন্সি গ্যালারির সেটিংস বাংলাতে দেখা যাবে।প্লাগইনটি ইনস্টল করে অ্যাডমিন প্যানেল থেকে Settings>Fancy Gallery-এ ক্লিক করে ইচ্ছামতো পরিবর্তন করে নিতে পারেন। আর উদাহরণ দেখতে পারবেন www.fancybox.net সাইট থেকে।এবার যে পোস্টে ছবি যুক্ত করতে চান, সেই পোস্টে Upload/Insert এর Add an Image-এ ক্লিক করে ছবি আপলোড করে (বা অনলাইনের ছবি এনে) Save All Change-এ ক্লিক করুন। এখন Gallery Settings এ প্রয়োজনীয় পরিবর্তন করে Insert Gallery বাটনে ক্লিক করুন, তাহলে পোস্টে [gallery] শর্টকোড আসবে। এখন পোস্টটি প্রকাশ করে দেখুন আপনার ছবি গ্যালারিটা কেমন হলো। —মেহেদী আকরাম