ফেবুমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গরমে ঠান্ডা থাকার উপায় কী? রস+আলোর অফিশিয়াল পেজে তা-ই জানিয়েছেন পাঠকেরা—
তানিম হোসেন: এখন পাঁচ মিনিট চুলার পাশে গিয়ে বসুন, তারপর আগের জায়গায় আসুন। দেখবেন অনেক ঠান্ডা লাগছে।
মুনিফ হোসাইন: বিছানার চাদরের ওপরে বড় করে লিখুন ‘ঠান্ডা’। তারপর সেটার ওপর শুয়ে পড়ুন। ব্যস, হয়ে গেল ঠান্ডায় থাকা!
তারেক হোসেন: রস+আলো না পড়ে বরং ওটা দিয়ে পাখা তৈরি করুন। কাজে লাগবে!
শেখ আলভী জামান: সেলিব্রেটি হয়ে যান। কারণ, তখন আপনার চারপাশে থাকবে হাজারও ‘ফ্যান’।
আকরামুল ইসলাম: যেকোনো উপায়ে সর্দি-ঠান্ডা লাগিয়ে ফেলুন। সবাইকে বলতে পারবেন, ‘গরমে ঠান্ডা লাগসে।’