ফেব্রুয়ারিতে ঢাকায় ই-কমার্স মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তির মাসিক পত্রিকা কমপিউটার জগৎ ইলেকট্রনিক বাণিজ্য (ই-কমার্স) নিয়ে একটি মেলার আয়োজন করছে। ‘ই-কমার্স মেলা ২০১৩’ নামের এ আয়োজন হবে ঢাকায় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। মেলায় ই-কমার্সের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যাংক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইল ফোন সংযোগদাতা, সরকারি প্রতিষ্ঠান, এনজিও, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলার মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা তুলে ধরবে। মেলায় সেমিনার ও আলোচনা সভাও থাকবে। মেলার বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.comjagat.com ঠিকানার ওয়েবসাইটে। যোগাযোগ: [email protected]। —বিজ্ঞপ্তি