ফের এল অ্যালকাটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কয়েক বছর বিরতির পর বাংলাদেশে আবারও কার্যক্রম শুরু করেছে ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘অ্যালকাটেল’। ৮ এপ্রিল ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এখন বাজারে স্মার্টফোন বিক্রি করবে অ্যালকাটেল। বাংলাদেশে অ্যালকাটেলের বিপণনকারী ‘ইরাসেল লিমিটেড’ ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ‘ওয়ানটাচ কেয়ার’ নামে সার্ভিস সেন্টার এবং যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলায় ‘অ্যালকাটেল ওয়ানটাচ’ দোকান চালু করেছে।
দেশের বাজারে ইতিমধ্যেই অ্যালকাটেল ওয়ানটাচ ১৩টি মডেলের ফোন এনেছে। শিগগিরই বাজার আরও ফোন ছাড়বে প্রতিষ্ঠানটি।
—বিজ্ঞপ্তি