ফেরার সুযোগ না থাকলেও মঙ্গলে যেতে চান তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসের সুখী মধ্যবিত্ত জীবন ছেড়ে মঙ্গলে পাড়ি জমাতে চান ফরাসি নারী ফ্লোরন্স পোর্সো। এমনকি ফিরে আসার সুযোগ না থাকলেও লক্ষ্যে তিনি অবিচল। ৩০ বছর বয়সী সাংবাদিক পোর্সো ইতিমধ্যেই ১৪০টি দেশ থেকে নির্বাচিত এক হাজার ৫৮ জনের একটি সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে ২৪ জনকে ২০২৪ সালের মধ্যে মঙ্গলে পাঠানো হবে। একটি বেসরকারি উদ্যোগে ওই লাল গ্রহে মানব বসতি স্থাপনের উদ্যোগ (মার্স ওয়ান) নেওয়া হয়েছে। পোর্সো বলেন, পৃথিবীর জীবনযাত্রার প্রতি তাঁর আগ্রহ কমে এসেছে। আর ‘অন্য পৃথিবী’ দেখার স্বপ্ন তিনি সব সময়ই দেখেন। মঙ্গলে ওই সম্ভাব্য অভিযানে খরচ পড়বে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। টেলিভিশনের একটি রিয়েলিটি শো থেকে এ অর্থ তোলার উদ্যোগ নিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক একটি অলাভজনক সংস্থা। এএফপি।