ফেসবুক এখন শিশুদেরও!

১৩ বছর বয়সের নিচে যে কেউই এখন চাইলে ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে। এতদিন ১৩ বছরের কম বয়সীদের ফেসবুকে অ্যাকাউন্ট খোলার অনুমতি ছিল না।
ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনে একটি পেটেন্ট আবেদন করেছে। এই আবেদনে অভিভাবকের অনুমতি সাপেক্ষে ছোটদেরও ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ফেসবুকে ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খুলতে হলে অভিভাবকেরও ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে অনুমোদন পেলেই কেবল অ্যাকাউন্ট খোলা যাবে।
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় বাবা বা মায়ের ফেসবুক আইডি দিলে ফেসবুক কর্তৃপক্ষ তখন বাবা বা মায়ের অ্যাকাউন্টে তা অনুমোদনের জন্য পাঠাবে। সম্পর্কের বিষয়টি নিশ্চিত হলে এবং অনুমোদন পেলেই তখন কম বয়সীরাও নিজের ফেসবুক অ্যাকাউন্ট পাবে। শিশুর ফেসবুক অ্যাকাউন্ট যিনি শনাক্ত করবেন তিনি ওই অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ও নজরদারি করার সুযোগ পাবেন।