ফেসবুক ও টুইটারের মাধ্যমে গণতন্ত্রপন্থীদের সঙ্গে যোগ দিতে চান সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তিউনিসিয়া ও মিসরের গণ-অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে খুদে ব্লগ লেখার সাই টুইটার ও সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের গণতন্ত্রপন্থীদের সঙ্গে যোগ দিতে চান। গতবছর নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ২০ বছরের অধিকাংশ সময় বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী সু চি। গত শনিবার কানাডার গ্লোব অ্যান্ড মেইল পত্রিকায় সু চির একটি টেলিফোন সাক্ষাৎকার ছাপা হয়েছে। তাতে তিনি অনলাইনে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে জড়িত হওয়ার ইচ্ছার কথা জানান। সু চি বলেন, অবশেষে তিনি তাঁর ইয়াঙ্গুনের বাসভবনে ইন্টারনেট সংযোগ নিয়েছেন। তবে সংযোগটি খুব ধীরগতির। টুইটার ও ফেসবুক ব্যবহার করে সংগঠিত আন্দোলনের মাধ্যমে তিউনিসিয়ার প্রেসিডেন্টের পতন ঘটিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থীরা। মিসরের একনায়কের পতনেরও বীজ রোপণ করা হয়েছিল এই দুটি সামাজিক যোগাযোগের মাধ্যমে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাজুড়ে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন সংগঠিত করতে এখনো টুইটার ও ফেসবুক ব্যবহার চলছে। —এএফপি অবলম্বনে সাজেদ ফাতেমী