ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেধা দিয়ে বল
পাড়ার ক্রিকেট টিমের ক্যাপ্টেন সাদেক ভাই। পাশের পাড়ার সঙ্গে খেলা চলছিল, বোলিং করছিল সাদেক ভাইয়ের সতীর্থ। প্রথম তিন বলেই রান দিল ১৬! দুই ছক্কা, এক চার। পরের বল করার আগে ক্যাপ্টেন সাদেক ভাইয়ের কাছে এসে বোলার জিজ্ঞেস করল, ‘কোন লেন্থে বল করব? যা-ই করছি, তা-ই তো বাউন্ডারি হচ্ছে!’ সাদেক ভাই বললেন, ‘নিজের মেধা দিয়ে বল কর! পরীক্ষার হলে শিখিয়ে দেওয়া মানেই নকলে সহায়তা করা।’
এস এম সাইদুল আরেফিন

যাপিত অনুধাবন
* গিটার শেখার প্রথম অভিজ্ঞতা হচ্ছে নিজ আঙুলের ওপর অমানবিক অত্যাচার করা!
* অ্যালার্ম ঘড়ি একটা ব্যর্থ জড় পদার্থ, এটা শুধু ঘুম ভাঙাতে পারে। মানুষকে জাগানোর ক্ষমতা এর নেই।
* সই হচ্ছে শিক্ষিত হয়ে নিজের নামের বানান অশিক্ষিতের মতো করে লেখা।
* ঢাকায় বাসা খোঁজা মানে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যহীন হাঁটা।

* আমরা যত দিন বেঁচে থাকি, তত দিন একটা অভাব লেগেই থাকে; সেটা হলো মৃত্যুর অভাব!
জিৎ বণিক

.
.

এক কথায় এ কেমন প্রকাশ
ক্লাস ফোরে পড়ে আমার এক ছাত্রী, ভীষণ চালাক। সামনে পরীক্ষা, তাই তাকে এক কথায় প্রকাশ পড়াচ্ছিলাম।
: দেখি বলো তো, যে সবকিছু খায়, এটার এক কথায় প্রকাশ কী হবে।
: রাক্ষস, স্যার! রাক্ষস!
: কে বলেছে তোমাকে? হয়নি!
: তাহলে স্যার, ছাগল!
: কীভাবে?
: ওই যে স্যার, বলে না, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়!
: আচ্ছা, বাদ দাও। এবার বলো, যার হায়া-লজ্জা নাই, তাকে কী বলে?
: আপনি, স্যার! আপনি!
: কী! আমি...মানে?
: এই যে স্যার, বিকেলে নাশতার লোভে আপনি আমাকে প্রতিদিন পড়াতে চলে আসেন। হায়া-লজ্জা থাকলে তো আর আসতেন না!
আল আমিন