ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

‘চায়নিজ মহিলা’ আছে
সেদিন বাসে আসছিলাম। মিরপুর ১–এ বাস আসার পর হঠাৎ হেলপার বলে উঠল, ‘ওস্তাদ, “চায়নিজ মহিলা” আছে!’ আমরা তো অবাক, ভদ্রমহিলা চীনের না আফ্রিকার, সেটা ড্রাইভারকে বলার কী হলো? তাই ‘চায়নিজ মহিলা’কে খোঁজা শুরু করলাম। কিন্তু কোথাও তার চিহ্ন নেই! পরে খেয়াল করলাম বাসটা থেমেছে একটা চায়নিজ রেস্টুরেন্টের সামনে, তাই সেটির নাম ‘চায়নিজ’। এবং সেখানেই ওই নারী যাত্রী নামবেন!
ইশতিয়াক হোসেন

আঁকা: শিখা
আঁকা: শিখা

একদিন ফোনে...
মেয়ে: হ্যালো, এই শেষবারের মতো বলছি, মনটা ডেটল দিয়ে আর কান কটনবাড দিয়ে পরিষ্কার করে শোনো, তুমি আর আমাকে জীবনে ফোন করবা না। মনে থাকবে?
ছেলে: জি।
মেয়ে: জি মানে? তোমার লজ্জা করে না আমার সঙ্গে কথা বলতে?
ছেলে: হ আপা, করে।
মেয়ে: কী? আমি এখন আপা! গলার স্বর বদলে কথা বললে তোমাকে চিনতে পারব না ভাবছ? তোমার মতো মিনমিনা শয়তানের শয়তানি আমি বুঝি না?
ছেলে: আরে, আগে তো হুনবাইন...
মেয়ে: কী বললা তুমি? কী বললা আমাকে? তুমি আমাকে থামতে বলো? আমাকে? তা-ও আবার গাঁইয়া ভাষায়? মোশাররফ করিম সাজো? মাত্র এক সপ্তাহ কথা বলিনি। এর মধ্যেই তোমার এত্ত সাহস হইছে? নিশ্চয়ই কোনো ডাইনিকে পটিয়ে ফেলছ, তাই না? আমি জানতাম, তুমি এমনই। চরিত্র বলে কিছু আছে তোমার?
ছেলে: জি না। আমার শার্ট আর লুঙ্গি ছাড়া আর কিছু নাই।

মেয়ে: তা থাকবে কী করে? চরিত্রহীন কোথাকার...
ছেলে: কোথাকার আবার? আমার বাড়ি মমিসিং।
মেয়ে: নির্লজ্জ, বেহায়া, তুমি কী করে এখনো আমার সঙ্গে
কথা বলছ!
ছেলে: তাইলে ফোন রাখতাম?
মেয়ে: খবরদার যদি ফোন কাটছ। কী ভাবো নিজেকে?
ছেলে: কাজ করতে আইছি, কাজের ছেলে ছাড়া আর কী ভাবুম?
মেয়ে: মানে কী? কে তুমি?
ছেলে: হেই কথাই তো কইতে পারতাছি না। আমি আবুল। গত মাসে আইছি। ভাইজান বাথরুমে, আমারে কইল ফোন ধইরা
কথা কইতে...।
সত্যজিৎ বিশ্বাস